কাবুলে একটি স্কুলের কাছে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে শিক্ষার্থীসহ নিহত ৪০ - The News Lion

কাবুলে একটি স্কুলের কাছে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে শিক্ষার্থীসহ নিহত ৪০

 


দি নিউজ লায়ন;   কাবুলের শিয়া অধ্যুষিত পশ্চিমাঞ্চলে শনিবার একটি স্কুলের কাছে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণে বহু শিক্ষার্থীসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অর্ধ শতাধিক। আফগান সরকারের তরফে এই তথ্য জানানো হয়েছে।   মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, বিস্ফোরণে অন্তত ৫২ জন আহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।


 তবে তিনি বিস্ফোরণের কারণ অথবা উদ্দেশ্য কী তা নির্দিষ্ট করে জানাননি।  বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বিদ্রোহী গোষ্ঠীর জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।  জানা গেছে, এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট বিভাগ। আর নিহতদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। 


ঘটনার পর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ​ এলাকার বাসিন্দারা জানান, বিস্ফোরণটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এক বাসিন্দা নাসির রহিমী জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টের দিকে বিস্ফোরণ ঘটে এবং ওই সময় মেয়েরা স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.